শনিবার বেলা ২টোর পর রিজেন্ট পার্ক থানায় ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে আর্টিস্ট ফোরাম। ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ তাঁদের জানতেই হবে।