মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের জিজ্ঞাসাবাদের মাঝেই বিধাননগর থানার বাইরে তৈরি হল এক নজিরবিহীন উত্তেজনাকর পরিস্থিতি। ফুটবল ও বাঙালির আবেগকে চুরি করার অভিযোগে জুতোর মালা হাতে বিক্ষোভকারীদের জমায়েত ঘিরে চাঞ্চল্য ছড়ায়।