রান্নার গ্যাসের আকাশছোঁয়া দামের প্রতিবাদে ধর্মতলার ধর্নামঞ্চে সিলিন্ডার হাতে হাজির হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাউলগানের সুরে প্রতিবাদের আবহ তৈরি করে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।