ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের ভোটের ময়দান ছাড়ার পর সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভ উগরে পড়তে শুরু করেছে। দীর্ঘদিন ধরে এলাকায় ভোট দিতে না দেওয়া এবং বিরোধী কর্মীদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।