পুনর্নিবাচনের ঠিক দিন পাঁচেক আগে ফলতায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গ্রেপ্তার হলেন পুষ্প খ্যাত তৃণমূল নেতা জাহাঙ্গির খানের অত্যন্ত ঘনিষ্ট বলে পরিচিত ফলটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সাইদুল খান। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা এবং এলাকায় অশান্তি ছড়ানোর মতো অভিযোগ ছিল।