রাধাষ্টমী উপলক্ষে বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে উৎসবের মেজাজে খোল বাজিয়ে কীর্তনে অংশ নিতে দেখা গেল তাঁকে। পাশাপাশি, মঠের উন্নয়নের জন্য একাধিক নতুন প্রকল্পের কথাও ঘোষণা করলেন তিনি।