অনলাইনে টিকিট কাটার প্রবণতা বাড়ায় এবং কাজের চাপ কম থাকায় আজ থেকে শিয়ালদহ ডিভিশনের ৮টি স্টেশনে সংরক্ষিত টিকিট কাউন্টার বন্ধ করল পূর্ব রেল। আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মছলন্দপুর, ঢাকুরিয়া এবং নিউ আলিপুর স্টেশনে আর এই পরিষেবা মিলবে না।