রোদ ঝলমলে আকাশ হলেও আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আবারও বৃষ্টি হতে পারে রাজ্যে। দক্ষিণবঙ্গে সোমবার থেকে বুধবার বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।