কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বুধবার থেকে নতুন করে রাজ্যজুড়ে ধারাপাত বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।