ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই বাংলায় দেরিতে হলেও শুরু হয়েছে হেমন্তের ছোঁয়া! সর্বনিম্ন তাপমাত্রা কমায় কালীপুজো পর্যন্ত একটা হালকা শীতের আমেজ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে কালীপুজোর পরদিনই পুবালি হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার জেরে সোমবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।