কলকাতা-সহ গোটা রাজ্যেই ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও কমছে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে রাজ্যের প্রায় সব জেলার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, আগামী সোমবারের মধ্যে লাফিয়ে দক্ষিণবঙ্গের পারদ পৌঁছে যাবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা।