ঘূর্ণিঝড় 'মুরাসু'-এর প্রভাব কাটতেই রাজ্যে কিছুটা শীতের আমেজ শুরু হয়েছে এবং পারদ নামতে শুরু করেছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজো পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও, কালীপুজোর পর অর্থাৎ আগামী সোম ও মঙ্গলবার থেকে রাজ্যের বেশ কিছু জায়গায় ফের হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।