মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দোসর হতে চলেছে ভ্যাপসা গরমের দাপট। দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি নতুন নিম্নচাপের ইঙ্গিতের কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।