ভাইফোঁটার আনন্দে এবার বৃষ্টির কাঁটা! পুবালি বাতাসের দাপটে কলকাতা-সহ উপকূলবর্তী ও বাংলাদেশ লাগোয়া জেলাগুলির আকাশ মেঘে ঢেকেছে। উত্তর ২৪ পরগনায় জারি হয়েছে বৃষ্টির হলুদ সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু'দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তবে শুক্রবার থেকে ফের শুকনো আবহাওয়া এবং পারদ পতনের সম্ভাবনা রয়েছে।