ABVP-কে রামনবমী পালনে অনুমতি দিল না কলকাতা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে পুজো করা যাবে না বলে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সরস্বতী পুজো ছাড়া অন্য কোনও পুজো ক্যাম্পাসে করা যাবে না। তাই রামনবমী পালনে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।