উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ঘুনি বাজার এলাকায় সুজিত মন্ডল নামে এক বিজেপি কর্মীর ওষুধের দোকানে ব্যাপক ভাঙচুর ও দুষ্কৃতী তান্ডবের ঘটনা ঘটেছে। অভিযোগের তীর স্থানীয় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ওই বিজেপি কর্মীকে মারধর করার পাশাপাশিকে তাঁর স্ত্রীর সোনার হার ছিনতাইয়েরও গুরুতর অভিযোগ উঠেছে।