তৃণমূল পরিচালিত রানাঘাট পুরসভায় দীর্ঘ প্রায় ১৮ মাস ধরে বেতন না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন বিভিন্ন দপ্তরের অস্থায়ী কর্মীরা। পুরভবনের সামনে ঝাড়ু হাতে বিক্ষোভ দেখিয়ে বকেয়া টাকা অবিলম্বে মেটানোর দাবি তুললেও কর্তৃপক্ষের সাফাই, তহবিলে অর্থ না থাকার কারণেই মিলছে না বেতন।