পুরনিয়োগ দুর্নীতি মামলায় পাঁচবার হাজিরা এড়ানোর পর অবশেষে ইডির মুখোমুখি হলেন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছে তিনি জানান, কেন তাকে ডাকা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।