কালীঘাটে দলনেত্রীর ডাকা গুরুত্বপূর্ণ বৈঠকে অসুস্থতার দোহাই দিয়ে তিনি গরহাজির ছিলেন। কিন্তু ঠিক তার পরের দিনই পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে ইডি-র তলবে সাড়া দিয়ে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক রথীন ঘোষ।