সাবেক আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটকারী হিসেবে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্করের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রত্না দেবনাথ। তাঁর দাবি, ছেলে ধরা পড়েছে মানে কান টানলে মাথা আসবেই এবং এবার মূল অভিযুক্ত বাবা নির্মল ঘোষও দ্রুত ধরা পড়বেন।