বৃষ্টি ও জোয়ারের ধাক্কায় সন্দেশখালির রায়মঙ্গল নদীর জল বাড়তেই মাটির বাঁধে দেখা দিল প্রায় ১৫০ ফুট দীর্ঘ গভীর ফাটল। বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কায় প্রবল আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসী, তবে পরিস্থিতি সামাল দিতে হাত লাগিয়েছে সেচ দপ্তর।