১৫ হাজার টাকা পর্যন্ত অটো ডেবিট লেনদেনের ক্ষেত্রে এখন থেকে আর প্রতি মাসে ওটিপি লাগবে না। ইলেকট্রিক বিল বা ওটিটি সাবস্ক্রিপশনের মতো নিয়মিত পেমেন্টে গ্রাহকদের সুবিধার্থেই এই নিয়ম কার্যকর করেছে রিজার্ভ ব্যাঙ্ক।