পর্দার জনপ্রিয় চরিত্র দুলারী এবং পল্লবীর আড়ালে তাঁরা বাস্তবে দুই বোন! জি বাংলার 'কমলা নিবাস'-এর দেবদ্রিতা এবং 'দুলারী' ধারাবাহিকের দেবপ্রিয়া এবার ক্যামেরার বাইরে নিজেদের বাড়িতেই নাচের আসর জমালেন। তাঁদের এই মজার নাচের ভিডিয়ো মুহূর্তেই মন জয় করেছে দর্শকদের।