তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দলেরই বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ২০১১ সালের পর ভালো কাজ শুরু হলেও বর্তমানে দলে কাটমানি সংস্কৃতি, শিক্ষা-স্বাস্থ্যে নৈরাজ্য এবং আরজি করের মতো কাণ্ড ঘটছে বলে তিনি তোপ দেগেছেন।