লোকসভায় নিজেদের 'আসল তৃণমূল' দাবি করে এবং আলাদা লবির আবেদন জানিয়ে স্পিকারের কাছে চিঠি জমা দিয়েছেন দলের বিক্ষুব্ধ সাংসদেরা। দেশের ও রাজ্যের উন্নয়নের স্বার্থে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সমর্থন করবেন বলে স্পষ্ট জানিয়েছেন সাংসদ জগদীশ চন্দ্র বাসুনিয়া।