রেজিনগরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত ও উস্কানিমূলক সভার তিন প্রধান আয়োজককে গ্রেফতার করল পুলিশ। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেই সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে রেজিনগর ও শক্তিপুর থেকে এদের গ্রেফতার করা হয়েছে।