ডিজে হুমকি মামলায় আজ ৩০শে জুন বিধাননগর আদালতে সিআইডির কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে কড়া পদক্ষেপ না নেওয়ার আর্জি জানালেও এই যাত্রায় কোনও স্বস্তি পাননি তিনি।