ভোটের মাত্র সাত দিন আগে বড়সড় স্বস্তি পেলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। হুমকি ও ছিনতাইয়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে এখনই কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হাইকোর্ট।