প্রচণ্ড গরমের পর রাজ্যে বৃষ্টির সুখবর শুনিয়েছে আবহাওয়া দফতর। শনিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রাও অনেকটাই কমাবে।