দক্ষিণ ২৪ পরগনার সাগরের জীবনতলায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য আব্দুল মান্নানের বাড়ি থেকে প্রচুর পরিমাণে ত্রাণের ত্রিপল ও অন্যান্য সামগ্রী উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে পুলিশ সেই ত্রাণ সামগ্রী উদ্ধার করে বিডিও অফিসে জমা দেওয়ার পাশাপাশি অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি।