আজ সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। আজ বিধানসভায় শপথ নিয়েছেন দুই বিধায়ক, একজন বিজেপি বিধায়ক ও একজন তৃণমূল বিধায়ক। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতব্রত ও সন্দীপন। সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বললেন, 'আমরাই তো মূল ফোর্স, দুই তৃতীয়াংশ বেশি বিধায়কের সমর্থন রয়েছে। তাই আমার এটা নৈতিক দায়িত্ব, কেউ শপথ নিতে এলে আমি আর সন্দীপন সেখানে উপস্থিত থাকব'।