দলবদল ও অভ্যন্তরীণ কোন্দলের আবহে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'বাঘের মতো লড়ে যাচ্ছে' বলে তুলনা করেছিলেন। এর জবাবে দক্ষিণ ২৪ পরগনার প্রসঙ্গ টেনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় টিপ্পনী কেটে বলেন যে, দিদি আসলে অভিষেককে 'বাঘরোল' মেছো বিড়াল বলতে চেয়েছিলেন, কিন্তু ভুল করে 'বাঘ' বলে ফেলেছেন।