মুম্বাইতে ১৫ থেকে ১৯ বছর বয়সী প্রায় দুই হাজার ছাত্রছাত্রী ও তরুণ-তরুণীর সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দেশের নতুন প্রজন্মের চিন্তাভাবনা শুনতে এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেই এই উদ্যোগ।