কালীপুজোর আগে বাজি কিনতে যাচ্ছেন? দূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব 'গ্রিন বাজি' ফাটানোর জন্য কড়া নিয়ম জারি করা হয়েছে। কোন বাজিগুলি আসল গ্রিন বাজি, তা বোঝার জন্য CSIR-NEERI এর ওয়েবসাইটে সম্পূর্ণ তালিকা দেওয়া রয়েছে, সঙ্গে প্যাকেট থাকা কিউআর কোড (QR Code) স্ক্যান করেও যাচাই করা যাবে বাজির সত্যতা।