জার্মানির অভিযোগ ২০১৬-২৮ এর মধ্যে যে কোনও সময় রুশ হামলা হবে। যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে জার্মান সেনা। রাশিয়া তা হলে কী করবে? ভ্লাদিমির পুতিন প্রশাসন কোনও উচ্চবাচ্যই করছে না। নিঃশব্দে একের পর এক লুকনো তাস বের করছেন পুতিন। পোসাইডনের নামে বিশ্বের প্রথম আন্ডার ওয়াটার ড্রোন তৈরি করে ফেলল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই পোসাইডনের সফল পরীক্ষার কথা জানিয়েছেন। দাবি করেছেন এর পাল্লা সীমাহীন। একে শনাক্ত করা কিংবা থামানো অসম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবী ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই অস্ত্র। সাবমেরিন থেকে জিনিসটাকে লঞ্চ করা যায়। দেখতে অনেকটা টর্পেডোর মতো। জলের এক কিলোমিটার নিচ দিয়ে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে এটা ছুটতে পারে। জলের নিচ দিয়ে ছুটে যায় বলে একে শনাক্ত করা কঠিন। আর পরমানু জ্বালানিতে চলার কারণে এর পাল্লা সীমাহীন।