গেরুয়া রং নিয়ে বিরোধীদের কটাক্ষের কড়া জবাব দিলেন শুভেন্দু অধিকারী। তিনি মনে করিয়ে দিয়েছেন, গেরুয়া মানেই কোনও রাজনৈতিক দল নয়। এই রং স্বামী বিবেকানন্দ থেকে শ্রী চৈতন্যদেবের বসন, এমনকি জাতীয় পতাকারও শীর্ষে থাকে।