তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের গ্রেপ্তারি প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ অভিযোগ করেছেন যে, বড় নেতাদের প্রশ্রয় ও ফিরহাদ হাকিমের প্রভাবের কারণেই এই তোলাবাজরা এতদিন পার পেয়ে গিয়েছে। পুরসভায় বিলাসবহুল ফেরারি গাড়ি চড়ে আসা এই কাউন্সিলরদের কোটি কোটি টাকার বৈভব নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি।