মুখ্যমন্ত্রীর প্রশাসনিক অনুষ্ঠানে তৃণমূল কাউন্সিলরদের উপস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি জানান, অতীতে বিরোধী কাউন্সিলরদের কখনও ডাকা হয়নি এবং এখন যদি তাঁরা ভেবে থাকেন আগামী নির্বাচনে পদ্মফুল পাবেন, তবে তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন।