রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া এবং বিচারকদের ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, কমিশন নিজেদের প্রতিনিধিদেরই নিরাপত্তা দিতে ব্যর্থ এবং জ্ঞানেশ কুমারের অনেক আগেই বাংলায় অফিস করে বসা উচিত ছিল।