তোলাবাজির ভাগের লড়াইয়ে তৃণমূল নেতারা একে অপরকে ডিম ছুড়ছেন বলে তীব্র কটাক্ষ করলেন শমীক ভট্টাচার্য। বাংলায় তৃণমূলের প্রাসঙ্গিকতা হারিয়ে গিয়েছে দাবি করে পুরভোটের আগে বিরোধীদের যাবতীয় জোট ও সমীকরণ তিনি সোজাসাপটা খারিজ করে দেন।