দলের নাম ভাঙিয়ে পুজো কমিটি দখল বা বন্ধ করার চেষ্টা হলে সঙ্গে সঙ্গে তা প্রতিহত করার কড়া নির্দেশ দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। দখলদারির পুরনো সংস্কৃতি বন্ধ করতেই মানুষ তাঁদের সরকারে এনেছে মনে করিয়ে দিয়ে দলীয় শৃঙ্খলার প্রশ্নে একচুলও আপস করা হবে না বলে সাফ জানান তিনি।