বিষ্ণুপুরের মল্লরাজবাড়িতে প্রাচীন রীতিনীতি মেনে তোপধ্বনির মাধ্যমে শুরু হল সন্ধিপুজো। ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৭টা ৫০ মিনিটে মোর্চা পাহাড় থেকে একের পর এক তোপ গর্জে ওঠে। ৯৯৭ খ্রিস্টাব্দে মহারাজ জগৎ মল্লের হাত ধরে শুরু হওয়া দেবী মৃণ্ময়ীর ১০৩০ বছরের পুরনো এই পুজো আজও সমান ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে, যে বিশেষ মুহূর্তের সাক্ষী রইলেন বহু মানুষ।