সারদা কর্তা সুদীপ্ত সেনের জামিন মামলায় রাজ্য সরকার এবং সিবিআই-কে কঠোরভাবে তিরস্কার করল কলকাতা হাইকোর্ট। বিচারপতির প্রশ্ন, ২০১৪ সালের চার্জশিট থাকা সত্ত্বেও কেন এখনও বিচার প্রক্রিয়া শুরু হয়নি এবং একজন অভিযুক্তকে এভাবে অনির্দিষ্টকাল আটকে রাখা যায় কি না।