২০২৭ সালে জনগণনার কাজের জন্য বদল হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। ওই বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজে যুক্ত থাকবেন স্কুল শিক্ষকরা। পরীক্ষার সময় শিক্ষকের অভাব ও প্রশাসনিক সমস্যা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।