দ্বিতীয় হুগলি সেতুর আন্দুল অ্যাপ্রোচ রোডের তিন নম্বর গেট সংলগ্ন এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক স্কুটার চালকের। চিকিৎসকেরা হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করার পর ঘাতক গাড়িটিকে শনাক্ত করতে আসপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।