Excerpt: পুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত নিল রেল। ভিড় সামাল দিতে শিয়ালদহ ডিভিশনে মোট ৫১টি স্পেশাল ইএমইউ (EMU) ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে, যা পুজোর ক’দিন যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে।