হরমুজে দীর্ঘদিন দাঁড়িয়ে থাকা জাহাজগুলো তখন গন্তব্যে রওনা হবে, কেউ জানে না। তেল সংস্থাগুলোর শীর্ষ সংগঠন অ্যাডোনকার বক্তব্য, ইরানের থেকে সবুজ সঙ্কেত না পেলে জাহাজের পক্ষে এগোনো সম্ভব নয়। ইরানের থেকে তেমন কোনও বার্তা এখনও আসেনি। সোজা কথায়, হরমুজ খোলার কোনও ইঙ্গিত ইরান দেখাচ্ছে না। তা হলে কীসের সংঘর্ষ-বিরতি? কারও কাছে উত্তর নেই। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারেলিনা হোয়াটের দাবি, কিছুক্ষণের জন্য খুলে ফের হরমুজ বন্ধ করে চুক্তির শর্ত লঙ্ঘন করেছে ইরান। ইরান স্বভাবতই এই অভিযোগ মানছে না। ওদের বক্তব্য, শুধু মাত্র বন্ধুগুলোর জন্যই হরমুজ খোলা। বাকিদের জন্য নয়।