রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই তৃণমূলের হেভিওয়েট নেতা ও প্রাক্তন কর্তাদের নিরাপত্তা কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অরূপ বিশ্বাসসহ ১০ জনের বাড়ির সিকিউরিটি সম্পূর্ণ তুলে নিয়েছে লালবাজার।