নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করা এবং বর্তমানে দলের কোনও পদে না থাকার কারণে রাজনৈতিক মহলে নিজের অনুপস্থিতি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রবীণ তৃণমূল নেতা নির্মল ঘোষ। দলে নিজের আগামী কর্তব্য ও ভূমিকা নিয়ে আলোচনার জন্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে এসেছিলেন বলে জানান তিনি।