রানিগঞ্জের চিনকুটি মোড় সংলগ্ন একটি আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ভোটার কার্ড, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধারকৃত কার্ডগুলোতে নির্বাচন কমিশনের স্টিকার লাগানো থাকায় এর নিরাপত্তা ও সম্ভাব্য অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।